ন্যায়ের সংজ্ঞা ও অর্থ বিশ্লেষণ করো। সামাজিক ন্যায় বলতে কী বোঝ

ন্যায়ের সংজ্ঞা ও অর্থ বিশ্লেষণ করো। সামাজিক ন্যায় বলতে কী বোঝ

ন্যায়ের সংজ্ঞা ও অর্থ বিশ্লেষণ করো। সামাজিক ন্যায় বলতে কী বোঝ
ন্যায়ের সংজ্ঞা ও অর্থ বিশ্লেষণ করো। সামাজিক ন্যায় বলতে কী বোঝ

ন্যায়ের সংজ্ঞা

রাষ্ট্রচিন্তার জগতে ন্যায় একটি গুরুত্বপূর্ণ ও প্রাচীন ধারণা। সুদূর অতীতে গ্রিসের সফিস্ট দার্শনিকদের চিন্তায়, স্টোয়িক দর্শনে, প্লেটো ও অ্যারিস্টট্লের রচনায় এবং পরবর্তীকালে উদারনীতিবাদ, মার্কসবাদ ও নয়া উদারনীতিবাদে ন্যায়-সম্পর্কিত ধারণার ব্যাখ্যা পাওয়া যায়।

অধ্যাপক বার্কার-এর মতে, লাতিন শব্দ ‘Justus’ ও ‘Justitia’ থেকে ‘Justice’ শব্দটির উৎপত্তি হয়েছে। এই লাতিন শব্দের অর্থ হল যুক্ত করা বা সামঞ্জস্য রচনা করা। বার্কারের মতে, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের ক্ষেত্রে এই সামঞ্জস্য রচনার কথা ভাবা হয়। ন্যায় সমাজের প্রচলিত মূল্যবোধগুলির মধ্যেও সংযোগ বা সামঞ্জস্যবিধান করে। বার্কার ন্যায়বিচারকে একটি সমন্বয়সাধনকারী ধারণারূপে উল্লেখ করেছেন। তাঁর মতে, রাষ্ট্রের সহায়তায় মানব সম্পর্ককে সুবিন্যস্ত করার নীতি হল ন্যায়বিচার।

ন্যায়ের অর্থ

ন্যায়ের অর্থ ও প্রকৃতি সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত হতে পারেননি। বস্তুত, ন্যায়বিচার একটি আপেক্ষিক নীতি। বিভিন্ন সমাজে ন্যায়ের তত্ত্বকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। ন্যায়-সম্পর্কিত ধারণা সময় বা যুগের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তিত হয়েছে। অতীতের ন্যায়ের ধারণার সঙ্গে বর্তমান যুগের ন্যায়ের ধারণার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এমনকি অতীতের ন্যায়বিচারের ধারণা বর্তমানে অমানবিক ধারণারূপে পরিগণিত হয়েছে। যেমন-প্রাচীন গ্রিসে ও রোমে একসময় ক্রীতদাস প্রথা সুপ্রতিষ্ঠিত ছিল, এর সঙ্গে ন্যায়ের কোনো বিরোধ ছিল না, কিন্তু আধুনিক সভ্য সমাজে এটি একটি ঘৃণ্যতম মানবতাবিরোধী অপরাধ।

আধুনিক দৃষ্টিভঙ্গি অনুসারে, ন্যায় বলতে ব্যক্তির আচরণের সঙ্গে সমাজের সবার কল্যাণের সামঞ্জস্যবিধান করাকে বোঝায়। সামাজিক কল্যাণের সঙ্গে ব্যক্তির আচরণের সামঞ্জস্যবিধান হল ন্যায়। স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের মাধ্যমে ন্যায় সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রসারিত হলে ন্যায় সার্থক হয়। মার্কসীয় দৃষ্টিভঙ্গি অনুসারে, অর্থনৈতিক শোষণ ও বৈষম্যযুক্ত সমাজে ন্যায় থাকতে পারে না। একমাত্র সমাজতান্ত্রিক সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হতে পারে।

সামাজিক ন্যায়

সামাজিক ন্যায়ের ধারণা অনুযায়ী, জনগণের সর্বাঙ্গীণ কল্যাণসাধনের উদ্দেশ্যে একটি ন্যায়সংগত সমাজব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়। সামাজিক ন্যায়ের ধারণার সঙ্গে সামাজিক সাম্যের ধারণাটি ওতপ্রোতভাবে যুক্ত। বৈষম্যমূলক সমাজে কখনও সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে না।

আরও পড়ুন – রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ ২ নম্বরের প্রশ্ন ও উত্তর

💬 পাঠকদের মতামত

Salma Khatun

Khub vlo laglo

সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায়

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
রাজনৈতিক দলদমূহ ও দলব্যবস্থা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার (Exclusive Answer) Click here
সার্কের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো (Exclusive Answer) Click here
সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান Click here
ভারত সরকারের বিভিন্ন বিভাগসমূহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর ক্লাস 12 চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ