ইটালিতে নবজাগরণ আন্দোলনে সামাজিক শ্রেণিগুলির ভূমিকা আলোচনা করো

ইটালিতে নবজাগরণ আন্দোলনে সামাজিক শ্রেণিগুলির ভূমিকা আলোচনা করো

অথবা, রেনেসাঁর সামাজিক ভিত্তি বিষয়ে আলোচনা করো

খ্রিস্টীয় পঞ্চদশ শতকে পশ্চিম ইউরোপের দশটি প্রধান নগরের মধ্যে সাতটি ছিল ইটালিতে। এর মধ্যে ফ্লোরেন্স, ভেনিস, মিলান ও নেপল্স-এর জনসংখ্যা ছিল লক্ষাধিক। এরা সমবেতভাবে এমন এক নাগরিক সমাজ গড়ে তুলেছিল, যা শিক্ষা-সংস্কৃতিচর্চার কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সহায়ক হয়েছিল।

ইটালিতে নবজাগরণে সামাজিক শ্রেণির ভূমিকা

ইটালিতে নবজাগরণ আন্দোলনে কয়েকটি সামাজিক শ্রেণি বিশেষ ভূমিকা নিয়েছিল-

(1) আদি-মধ্যবিত্ত শ্রেণি: উত্তর ইটালির নগরজীবনের অন্যতম ভিত্তি ছিল ব্যক্তিগত সম্পত্তি এবং এর সঙ্গে সম্পর্কিত নানারকম দলিল ও চুক্তিপত্র। এ ছাড়া নগরের জীবন-জীবিকার কেন্দ্রে ছিল বাণিজ্য ও নগর প্রশাসন। বাণিজ্যিক ও সম্পত্তি বিষয়ক চুক্তিপত্র তৈরি, আইনকানুনের ব্যাখ্যা ও পরামর্শ, চিঠিপত্র-দলিল-দস্তাবেজ লেখা ইত্যাদি কাজের প্রয়োজনে প্রাক্-নবজাগরণ যুগেই ইটালিতে এক নব্য সামাজিক শ্রেণির উদ্ভব ঘটেছিল। আইনজীবী, মুহুরি, করণিক বা নোটারি (Notary) প্রভৃতি বৃত্তিতে নিযুক্ত এই মধ্যবিত্ত শ্রেণি ছিল নবজাগরণ তথা মানবতাবাদী জীবনচর্চার পূর্বসূরি।

(2) আদি-বুর্জোয়া শ্রেণি: একাদশ শতক থেকে উত্তর ইটালির ব্যাবসাবাণিজ্যের অভাবনীয় প্রসার ও নগরায়ণ একটি উৎসাহী ও উদার ব্যবসায়ী গোষ্ঠীর উত্থানকে সম্ভব করে তোলে। বাণিজ্যে অর্জিত মুনাফার একটা বড়ো অংশ এরা শিল্পে বিনিয়োগ করেন। তাই এদের আদি-বুর্জোয়া (Proto-Bourgeoisie) শ্রেণির প্রতিনিধি মনে করা হয়। এদের বদান্যতা ও অর্থানুকূল্যে নবজাগরণ যুগের শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিকাশ লাভ করে।

(3) অভিজাত শ্রেণি: অভিজাত গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন বিভিন্ন নগররাষ্ট্রের শাসক, উচ্চপদস্থ রাজকর্মচারী, ভূম্যধিকারী প্রমুখ। এদের একাংশ অস্তিত্ব রক্ষার তাগিদে বুর্জোয়াদের পথ অনুসরণ করেন। তারা ব্যাবসাবাণিজ্য ও অর্থকরী অন্যান্য কাজে নিজেদের যুক্ত করেন। তারপর বুর্জোয়া ও মধ্যবিত্তদের মাঝে সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রয়োজনে এরাও শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষকতার মাধ্যমে নবজাগরণ আন্দোলনকে গতিশীল করে তোলেন।মিলানের ভিস্কান্টি বংশ (Visconti of Milan), রোমের কোলোনে (Colonna Family) এবং ওসিনি বংশ (Orsini Family) ছিল এই শ্রেণির প্রতিনিধি ।

(4) পোপতন্ত্র: নবজাগরণ ছিল মূলত একটি ধর্মনিরপেক্ষ আন্দোলন। তথাপি পোপ এবং অন্যান্য যাজকগণ এই নব্য সাংস্কৃতিক আন্দোলন থেকে নিজেদের বিচ্ছিন্ন রাখতে পারেননি। পঞ্চদশ শতকে পোপ পঞ্চম মার্টিন, পঞ্চম নিকোলাস, দ্বিতীয় জুলিয়াস প্রমুখ রোমের লুপ্ত গরিমা উদ্ধারের জন্য নবজাগরণ আন্দোলনে সামিল হন। এই কারণে শিল্পচর্চার উপর খ্রিস্টীয় ধর্মভাবনার যথেষ্ট প্রভাব পরিলক্ষিত হয়।

মূল্যায়ন

ইটালিতে নবজাগরণ কোনও একটি শ্রেণির মানুষের মাধ্যমে ঘটেনি। এই নবজাগরণের বিকাশে ইটালির নগররাষ্ট্রগুলির সর্বস্তরের মানুষ এমনকি পোপ ও যাজকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

💬 পাঠকদের মতামত

Salma Khatun

Khub vlo laglo

সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায়

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো | Economic impact of World War I (1914) on India (Exclusive Answer) Click here
বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও (Exclusive Answer) Click here
চরমপন্থী রাজনীতিতে বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ ও লালা লাজপত রায়ের ভূমিকা | ক্লাস 12 (Exclusive Answer) Click here
রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন ও উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ