আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো

আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো

আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো
আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো

আইন ও স্বাধীনতার সম্পর্ক

স্বাধীনতা ও আইনের সম্পর্ক নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে। অনেকে মনে করেন আইন ছাড়া স্বাধীনতার কথা ভাবা যায় না। আবার অনেকে মনে করেন, আইন এবং স্বাধীনতা দুটি পরস্পরবিরোধী ধারণামাত্র। ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী ও নৈরাজ্যবাদী দার্শনিকরা ব্যক্তিস্বাধীনতা সংরক্ষণে আইন এবং রাষ্ট্রীয় কর্তৃত্বের ভূমিকাকে স্বীকার করেননি। অবশ্য বার্কার প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীর মতে, স্বাধীনতার পরিবেশ রাষ্ট্রীয় প্রচেষ্টা ছাড়া গড়ে ওঠে না। নাগরিকরা যে স্বাধীনতা ভোগ করে, রাষ্ট্র তা আইনের মাধ্যমে কার্যকর করে। অবশ্য রাষ্ট্রীয় কর্তৃত্বের নেতিবাচক ভূমিকার কথাও জন স্টুয়ার্ট মিল, স্পেনসার, ব্রাইস প্রমুখ উল্লেখ করেছেন। ব্রাইসের অভিমত হল, আইন এবং স্বাধীনতার মধ্যে যে-কোনো একটিকে প্রাধান্য দিলে অন্যটি সংকুচিত হবে। অবশ্য অবাধ স্বাধীনতা স্বেচ্ছাচারিতার নামান্তর বলে মনে করা হয়। বার্কারের বক্তব্য হল, স্বাধীনতার উৎস হল আইন। তাই স্বাধীনতা কখনও চূড়ান্ত বা নিঃশর্ত হতে পারে না। কাজেই আইন কখনও স্বাধীনতাকে খর্ব করে না বরং স্বাধীনতার বিকাশ ঘটায়। হবহাউসের মতে, আইন না থাকলে ক্ষমতাবান মুষ্টিমেয় ব্যক্তি স্বাধীনতা ভোগের অধিকারী হবে, অন্যরা বঞ্চিত হবে।

আইন ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ: আইনের সাহায্যে রাষ্ট্র নানাভাবে ব্যক্তিস্বাধীনতাকে সংরক্ষণ করে-

I. আইন আছে বলেই সবলের হাত থেকে দুর্বল রক্ষা পায়।

II. আইনের মাধ্যমে সংরক্ষিত থাকে বলে নাগরিক স্বাধীনতা খুব সহজে কোনো শাসকগোষ্ঠী কেড়ে নিতে পারে না।

III. অনেকে মনে করেন, আইন যে শুধু স্বাধীনতাকে সংরক্ষণ করে তা-ই নয়, স্বাধীনতার জন্য উপযুক্ত পরিবেশ গঠনেও আইন সাহায্য করে। নাগরিকদের অন্তর্নিহিত সত্তার সর্বাঙ্গীণ বিকাশের নাম স্বাধীনতা। আইনের দ্বারাই স্বাধীনতার প্রকাশ ঘটে।

আইনের প্রতি আনুগত্য প্রকাশই স্বাধীনতা: আধুনিক জনকল্যাণকর রাষ্ট্র নাগরিকদের ব্যক্তিত্ব-বিকাশের জন্য আইনের মাধ্যমে উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, শান্তিপূর্ণ সামাজিক পরিবেশের সুরক্ষা ইত্যাদির ব্যবস্থা করে থাকে। নাগরিকদের আত্মবিকাশের উপযোগী সুযোগসুবিধাকে যদি স্বাধীনতা বলা হয়, তাহলে তা অবশ্যই আইনের মাধ্যমে সৃষ্টি হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় জনপ্রতিনিধিরা আইনসভায় আইন প্রণয়নের কাজ সম্পাদন করেন। তাই আইনের প্রতি জনগণের স্বাভাবিক আনুগত্য থাকে। এই কারণে রুশো আইনের প্রতি আনুগত্য প্রকাশকে স্বাধীনতা বলে অভিহিত করেছেন।

আইন ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক: সমাজবিজ্ঞানী বার্কার স্বাধীনতাকে আপেক্ষিক বলে বর্ণনা করেছেন। একজনের স্বাধীনতা অন্যজনের স্বাধীনতা ভোগের প্রশ্নের সঙ্গে জড়িত। কাজেই নিয়ন্ত্রণ ছাড়া স্বাধীনতার কোনো অর্থ হয় না। ল্যাস্কির মতে, স্বাধীনতার প্রকৃতির মধ্যেই নিয়ন্ত্রণ রয়েছে। সমাজের প্রতিটি নাগরিকের স্বাধীনতা সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রের। আইনের মাধ্যমে রাষ্ট্র এই দায়িত্ব পালন করে থাকে। আইন ও স্বাধীনতা পরস্পরবিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক। এই কারণে বলা হয়, স্বাধীনতার শর্ত হল আইন।

আইন স্বাধীনতার প্রকৃত শর্ত: মার্কসবাদীরা মনে করেন, ধনবৈষম্য-মূলক সমাজে রাষ্ট্রীয় আইনের প্রকৃতি বৈষম্যমূলক। রাষ্ট্র এখানে সকল জনগণের বদলে কিছু বিত্তবান শ্রেণির স্বার্থ ও স্বাধীনতাকে সংরক্ষণ করে। একমাত্র সমাজতান্ত্রিক সমাজে আইনের মাধ্যমে জনগণের স্বাধীনতা-সংরক্ষণ সম্ভব। আইন সেখানে স্বাধীনতার প্রকৃত শর্তরূপে কাজ করে।

মন্তব্য: আইন ও স্বাধীনতার সম্পর্ক কখনোই বিচ্ছিন্ন নয়। বস্তুত, আইন ও স্বাধীনতা একে অপরের পরিপূরক।

আরও পড়ুন – রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ ২ নম্বরের প্রশ্ন ও উত্তর

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
রাজনৈতিক দলদমূহ ও দলব্যবস্থা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার (Exclusive Answer) Click here
সার্কের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো (Exclusive Answer) Click here
সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান Click here
ভারত সরকারের বিভিন্ন বিভাগসমূহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর ক্লাস 12 চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ