অ্যানাব্যাপটিস্ট আন্দোলনে ভন কার্লস্টাড-এর ভূমিকা কী ছিল

অ্যানাব্যাপটিস্ট আন্দোলনে ভন কার্লস্টাড-এর ভূমিকা কী ছিল

অ্যানাব্যাপটিস্ট আন্দোলনে ভন কার্লস্টাড-এর ভূমিকা কী ছিল
অ্যানাব্যাপটিস্ট আন্দোলনে ভন কার্লস্টাড-এর ভূমিকা কী ছিল

উগ্রবাদী ধর্মসংস্কার আন্দোলনের আদি প্রবক্তা ছিলেন লুথারের একদা সহকর্মী অধ্যাপক আন্দ্রেয়াস ভন কার্লস্টাড (Andreas Von Karlstadt, ১৪৮৬-১৫৪১ খ্রি.)। তাঁর নেতৃত্বেই সূচিত হয় অ্যানাব্যাপটিস্ট আন্দোলন।

অ্যানাব্যাপটিস্ট আন্দোলনে ডন কার্লস্টাড এর ভূমিকা

(1) প্রথম জীবন: আন্দ্রেয়াস রুডলফ বদেনস্টাইন ভন কার্লস্টাড জার্মানির কার্লস্টাড নগরে জন্মগ্রহণ করেন। তিনি ১৫১০ খ্রিস্টাব্দে জার্মানির উইটেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ধর্মতত্ত্বের উপর উচ্চশিক্ষা লাভ করেছিলেন। ওই বছরই তিনি ধর্মতত্ত্ব বিভাগের আর্চডেকন পদে নিযুক্ত হন। প্রথমদিকে তিনি ছিলেন সংশোধিত স্কলাস্টিসিজমের একজন প্রবক্তা। নাগরিক আইন ও সংকলন বিষয়ে রোমে পড়াশোনার সময় তিনি চার্চব্যবস্থার দুর্নীতি প্রত্যক্ষ করেন আন্দ্রেয়াস ভন কালস্টাড এবং এর বিরুদ্ধে ১৫১৬ খ্রিস্টাব্দে One Fifty One Theses রচনা করেন।

(2) আন্দোলনের সূচনা: ১৫২১-১৫২২ খ্রিস্টাব্দে জার্মানিতে অ্যানাব্যাপটিস্ট আন্দোলনের প্রথম প্রকাশ ঘটেছিল। এই সময় লুথারের কয়েকজন অনুগামী কার্লস্টাডের নেতৃত্বে উইটেনবার্গে লুথারের অবিমিশ্র আনুগত্য তত্ত্ব (non-resistance) এবং রাজশক্তি প্রীতির বিরোধিতা শুরু করেন। আসলে কার্লস্টাড প্রথমদিকে লুথারেরই সহযোগী ছিলেন। ১৫১৯ খ্রিস্টাব্দে লাইপজিগ বিতর্কেও তিনি ছিলেন লুথারের সঙ্গী। কিন্তু পরবর্তীতে তাঁর মনোজগতে পরিবর্তন আসে এবং তিনি লুথারের মধ্যপন্থা থেকে সরে গিয়ে বৈপ্লবিক ধর্মসংস্কারের দিকে ঝুঁকে পড়েন। লুথার যখন ওয়ার্টবার্গ দুর্গে আত্মগোপন করেছিলেন, তখন কার্লস্টাড ১৫২১ খ্রিস্টাব্দের বড়দিনে উইটেনবার্গে প্রথম সংশোধিত কমিউনিয়ন সার্ভিস (Communion Service, জিশুখ্রিস্টের মৃত্যুর স্মরণে বুটি ও মদ গ্রহণ) পালন করেন। বস্তুত, ১৫২১-২২ খ্রিস্টাব্দে উইটেনবার্গে লুথারপন্থীদের সঙ্গে যে বিবাদের সৃষ্টি হয়, তাঁকেই লুথারবাদীদের মধ্যে বিচ্ছেদের কারণ হিসেবে গণ্য করা হয়ে থাকে।

(3) আন্দোলনের প্রসার: কার্লস্টাডের অনুপ্রেরণায় উইটেনবার্গে সংস্কার আন্দোলন এক গণবিদ্রোহের (১৫২১-২২ খ্রি.) রূপ নিয়েছিল। এই সময় স্থানীয় গির্জার মূর্তি ধ্বংস করা হয় এবং শুরু হয় ধর্মীয় দাঙ্গা। তাঁর নেতৃত্বে উগ্রবাদী সংস্কারপন্থীরা রাজশক্তির সাহায্য ছাড়াই যাজকদের ব্যক্তিগত প্রচেষ্টায় খ্রিস্ট ধর্মের আনুষ্ঠানিক পরিবর্তন চেয়েছিলেন। সমাজের দরিদ্র ও শ্রমজীবী মানুষ এই আন্দোলনে যোগ দেন। জিকাউ-এর তাঁতিরাও ব্যাপকভাবে এতে অংশগ্রহণ করেছিলেন। আন্দোলনকারীরা চার্চ কর্তৃপক্ষের সঙ্গে প্রত্যক্ষ সংঘর্ষে লিপ্ত হন। এঁরা নিজেদের ঈশ্বরের সন্তান ও সৈনিক ভাবতেন এবং ক্যাথলিক চার্চকে অনাচার মুক্ত করার জন্য চার্চের সঙ্গে প্রত্যক্ষ সংগ্রামকে পবিত্র কর্তব্য মনে করতেন।

(4) পরিণতি: কার্লস্টাডের কট্টরপন্থার বিরোধিতা করে অতঃপর মার্টিন লুথার ১৫২৪ খ্রিস্টাব্দ থেকে নিজ লেখা পুস্তিকা প্রকাশ করতে থাকেন। এমন সময় কার্লস্টাড তাঁর উগ্র মতবাদের কারণে স্যাক্সনি থেকে বিতাড়িত হন। জার্মানির কৃষক বিদ্রোহের সময় তিনি বিপদগ্রস্ত হলে লুথারই তাঁকে আশ্রয় দান করেন। ১৫৪১ খ্রিস্টাব্দে এই প্রতিভাবান নেতা পরলোকগমন করেন। কার্লস্টাডের মতাদর্শ এক সহজ-সরল জীবনযাপন এবং ধর্মীয় – স্বাধীনতার কথা প্রচার করেছিল, যা ভবিষ্যতে অ্যানাব্যাপটিস্টগণ অনুসরণ করতেন। 

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো | Economic impact of World War I (1914) on India (Exclusive Answer) Click here
বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও (Exclusive Answer) Click here
চরমপন্থী রাজনীতিতে বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ ও লালা লাজপত রায়ের ভূমিকা | ক্লাস 12 (Exclusive Answer) Click here
রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন ও উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ