অছিবাদী তত্ত্বের বিরুদ্ধে সমালোচনাগুলি আলোচনা করো

অছিবাদী তত্ত্বের বিরুদ্ধে সমালোচনাগুলি আলোচনা করো

অছিবাদী তত্ত্বের বিরুদ্ধে সমালোচনাগুলি আলোচনা করো
অছিবাদী তত্ত্বের বিরুদ্ধে সমালোচনাগুলি আলোচনা করো

অছিবাদের সমালোচনাসমূহ

গান্ধিজির অছিবাদ সমাজে ন্যায় ও সমতা স্থাপনের উপযোগী তত্ত্ব হলেও তত্ত্বটি নানা দিক থেকে সমালোচিত হয়েছে। সমালোচনাগুলি হল-

[1] অবাস্তব তত্ত্ব: অছিবাদ একটি অবাস্তব ধারণা। বাস্তবে কোনো ব্যক্তিই নিজের অতিরিক্ত সম্পদ সর্বসাধারণের স্বার্থে দান করবে না। এই তত্ত্বের বাস্তব প্রয়োগ কোনোভাবেই সম্ভব নয়।

[2] অবৈজ্ঞানিক তত্ত্ব: গান্ধিজির এই তত্ত্ব মার্কসবাদীদের দ্বারাও সমালোচিত হয়েছে। গান্ধিজি সাম্যবাদী সমাজের কথা বললেও উৎপাদনের উপকরণের ব্যক্তিগত মালিকানার বিলোপসাধনের কথা তিনি বলেননি। অছি বা অভিভাবক হিসেবে পুঁজিপতিদের হাতেই সম্পদের মালিকানা থাকবে। তারা সামাজিক কল্যাণের স্বার্থে তা সকলের জন্য ব্যয় করবে, যা সম্পূর্ণ অবৈজ্ঞানিক।

[3] রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আবশ্যক: গণতান্ত্রিক সমাজবাদের মতে, ব্যক্তি ও সামাজিক সম্পদের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকা উচিত। কিন্তু অছিবাদ এর সমর্থন করে না। এমনকি জওহরলাল নেহরু নিজেই অছিবাদকে সমর্থন করতে পারেননি।

[4] মর্যাদা রক্ষায় ব্যর্থ: অনেকের মতে, অছিবাদে অন্যের দয়ার উপর সাধারণ মানুষের জীবনধারণের কথা বলা হয়েছে। ফলে এই নীতি মানুষের মর্যাদা রক্ষা করতে অসমর্থ হয়েছে।

[5] শ্রৈণিবৈষম্য: অছিবাদে মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে শ্রেণিবৈষম্যকে দূর করার কথা বলা হয়েছে। কিন্তু এই ব্যবস্থা অবাস্তব।

[6] বৈষম্যমূলক ব্যবস্থা : অছিবাদ সমাজের অন্তর্নিহিত কাঠামোগত সমস্যাগুলির সমাধান করে না, যা অর্থনৈতিক বৈষম্যের দিকে পরিচালিত করে। উদাহরণ হিসেবে বলা যায়, শিক্ষা, স্বাস্থ্য পরিসেবা প্রভৃতি ক্ষেত্রে অসম প্রবেশাধিকার।

[7] বর্তমান সমাজে অপ্রাসঙ্গিক: ঔপনিবেশিক ভারতের আর্থ-সামাজিক প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে গান্ধিজি অছিবাদের ধারণাটি ব্যাখ্যা করেছিলেন। সমালোচকদের মতে, ঔপনিবেশিক ভারতের আর্থ- সামাজিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটি প্রাসঙ্গিক হলেও বর্তমান সমাজের ক্ষেত্রে এটি সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক।

[8] সম্পদ বৃদ্ধি : সমালোচকদের মতে, অছিবাদ সমাজের পুঁজিবাদী শ্রেণিকে সামাজিক সম্পদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার পরামর্শ দেয় যা তাদের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

[9] কাল্পনিক ধারণা: এই ধারণার পরিপ্রেক্ষিতে গান্ধিজিকে কল্পবাদী চিন্তাবিদ হিসেবে উল্লেখ করা যেতে পারে বলে সমালোচকেরা মনে করেছেন। তারা গান্ধিজিকে সাঁ সিমোঁ, রবার্ট ওয়েন প্রমুখ কল্পবাদী চিন্তাবিদদের সাথে তুলনা করেছিলেন।

[10] সম্পদের বণ্টনগত সমস্যা: সমালোচকদের মতে, অছিবাদে অতিরিক্ত সম্পদের বণ্টনের কথা বলা হয়েছে। কিন্তু এই বণ্টনের বিষয়ে মাথাপিছু কোনো মাপকাঠি নির্ধারণ করে দেওয়া হয়নি।

পরিশেষে বলা যায়, গান্ধিজির অছিবাদ বিভিন্ন দিক থেকে সমালোচিত হলেও এর মানবিক ও নৈতিক গুরুত্বকে কখনোই অস্বীকার করা যায় না। ভারতবর্ষের চিত্রপটে যে শ্রেণিবিরোধের মতো সমস্যা রয়েছে তা কিন্তু এই তত্ত্বে পরিষ্কার ফুটে উঠেছে।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
রাজনৈতিক দলদমূহ ও দলব্যবস্থা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার (Exclusive Answer) Click here
সার্কের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো (Exclusive Answer) Click here
সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান Click here
ভারত সরকারের বিভিন্ন বিভাগসমূহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর ক্লাস 12 চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ