সামন্ততন্ত্র বলতে কী বোঝায়

সামন্ততন্ত্র বলতে কী বোঝায়

সামন্ততন্ত্র বলতে কী বোঝায়
সামন্ততন্ত্র বলতে কী বোঝায়

সামন্ততন্ত্র

পঞ্চম শতকে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পরিপ্রেক্ষিতে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়, তার সূত্র ধরেই পশ্চিম ইউরোপে জমিকেন্দ্রিক যে আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল, তা সামন্ততন্ত্র বা Feudalism নামে পরিচিত।

(1) সামন্ততন্ত্র’ শব্দের উৎস: সামন্ততন্ত্র বা Feudalism শব্দটির উৎস হল ল্যাটিন শব্দ ফিওডালিস (Feodalis) এবং ফরাসি শব্দ ফিওডালিতে (Feodalite)।

সামন্ততন্ত্রের সংজ্ঞা প্রসঙ্গে বিভিন্ন ঐতিহাসিকদের মত

(1) বোলাভিয়ের-এর মত: বিশিষ্ট ফরাসি ঐতিহাসিক বোলাঁভিয়ের (Boulainvilliars) সামন্ততন্ত্রকে মানবসভ্যতার শ্রেষ্ঠ শিল্পকর্ম বলে উল্লেখ করে এর যে সংজ্ঞা নির্দেশ করেছেন, সেটি হল- সামন্ততন্ত্র হল সার্বভৌম অধিকারের বিভাজন। এই ব্যবস্থায় প্রশাসনকে খণ্ডিত ও বিকেন্দ্রীভূত করে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মানুষের জীবন, সম্পত্তি ও স্বাধীনতাকে সুরক্ষিত করা হয়।

(2) মন্তেস্কু-র মত: ফরাসি রাষ্ট্রচিন্তাবিদ মন্তেস্কু (Montesquieu)-র মতে, নীচ থেকে উপরের দিকে ক্রমশ বৃদ্ধি পাওয়া সরকারি অধিকার ও ক্ষমতার বিভাজিত কাঠামোই হল সামন্ততন্ত্র।

(3) কার্ল মার্কস-এর মত: কার্ল মার্কস (Karl Marx) সামন্ততন্ত্রের সংজ্ঞা প্রসঙ্গে উল্লেখ করেছেন, যে সমাজব্যবস্থায় শাসক শ্রেণি স্বাধীনতাহীন শ্রমজীবী মানুষের শ্রমকে ব্যবহার করে কৃষিকাজ ও হস্তশিল্পের মাধ্যমে শিল্পজাত পণ্য উৎপাদন করে, তাকে সামন্ততন্ত্র বলা হয়।

(4) মার্ক ব্লথ-এর মত: ঐতিহাসিক মার্ক ব্লখ (Marc Bloch) তাঁর Feudal Society শীর্ষক গ্রন্থে বলেছেন, যাজক ও কৃষক শ্রেণিকে নিয়ে ম্যানরকে কেন্দ্র করে যে আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল, তাকে সামন্ততন্ত্র বলা হয়।

(5) মরিস ডব-এর মত: মার্কসবাদী ঐতিহাসিক মরিস ডব (Maurice Dobb) তাঁর Studies in the Development of Capitalism গ্রন্থে সামন্ততন্ত্রকে একটি উৎপাদন ব্যবস্থা বা Mode of Production বলে বর্ণনা করেছেন। তিনি সামন্তপ্রথাকে ভূমিদাস প্রথার প্রায় সমার্থক হিসেবে দেখিয়েছেন।

উপরোক্ত সংজ্ঞাগুলির নিরিখে সামন্ততন্ত্রের একটি সর্বজনগ্রাহ্য সংজ্ঞা প্রসঙ্গে বলা যায় যে, নগরসভ্যতার অবক্ষয়ের পরবর্তীকালে মধ্যযুগীয় পশ্চিম ইউরোপে জমির উপর বিশেষ অধিকারের ভিত্তিতে যে আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল, তাকে বলা হয় সামন্ততন্ত্র বা Feudalism.

আরও পড়ুন – জাতি ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

💬 পাঠকদের মতামত

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Shree

অতি সুন্দর প্রশ্ন করা হয়েছে খুঁটে খুঁটে

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

Welcome

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
Sheena das

Thank you so much for help

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন ও উত্তর (Marks 2, 3, 5) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
আরও পড়ুন প্রয়োজনে
ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো | Economic impact of World War I (1914) on India (Exclusive Answer) Click here
বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও (Exclusive Answer) Click here
চরমপন্থী রাজনীতিতে বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ ও লালা লাজপত রায়ের ভূমিকা | ক্লাস 12 (Exclusive Answer) Click here
রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন ও উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ