জাতিরাষ্ট্রের উত্থানে ক্রুসেডের ভূমিকা আলোচনা করো

জাতিরাষ্ট্রের উত্থানে ক্রুসেডের ভূমিকা আলোচনা করো

মধ্যযুগীয় ইউরোপের রাজনৈতিক বাস্তবতায় ক্রুসেড এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ- ক্রুসেডের মাধ্যমে ইউরোপে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়। এই রাজনৈতিক ঐক্যবোধ থেকেই পরবর্তীকালে জন্ম নেয় জাতিরাষ্ট্র।

(1) জাতিরাষ্ট্রের উত্থানে ক্রুসেডের ভূমিকা

(1) শক্তিশালী রাজতন্ত্রের উত্থান: ক্রুসেড সামন্ততান্ত্রিক ইউরোপের ভিত্তিমূলে আঘাত করেছিল। এতকাল রাজা তাঁর পদমর্যাদা ও সামরিক শক্তি সুনিশ্চিত করার জন্য সামন্তপ্রভুদের উপর নির্ভরশীল ছিলেন। কিন্তু ক্রুসেডের ফলে সামন্তদের প্রাতিষ্ঠানিক ভিত্তি, প্রতিপত্তি ও সংখ্যা কমে গেলে রাজতন্ত্রের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার সুযোগ ও সম্ভাবনা উজ্জ্বল হয়। উত্তরাধিকারহীন সামন্তদের জমি, অর্থসম্পদ রাজার হস্তগত হয়। রাজার একক অনুচর ও সেনাশক্তি অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। সাধারণ মানুষ সামন্তদের অবর্তমানে রাজার শরণাপন্ন হন। এইভাবে রাজতন্ত্র তার হারানো মর্যাদা ফিরে পায়। শক্তিশালী রাজতন্ত্রের উত্থান ঘটে।

(2) জাতীয় রাজতন্ত্রের সম্ভাবনা: ক্রুসেডে অংশ নিয়েছিল নানা দেশ, নানা জাতির মানুষ। তাদের ভাষা, জীবনধারা, আচার-বিচার ছিল পৃথক। বিদেশ-বিভুঁইয়ে এই ভিন্নতর গোষ্ঠীর মানুষের মধ্যে থাকতে থাকতে ধর্মযোদ্ধারা আত্মীয়-পরিজন, স্বজাতি, স্বভাষী মানুষের জন্য গভীর একাত্মতা অনুভব করতে থাকেন। এইভাবে একই দেশে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে একাত্মতার জন্ম হয়, যা পরবর্তী পর্যায়ে জাতীয়তাবোধের সম্ভাবনার বীজ বপন করে। রাজাকে কেন্দ্র করে রাজ্যগঠনের এই মানসিকতা জাতীয় রাজতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি করে। এইভাবে ক্রুসেডের ফলে রাজা ও রাজতন্ত্রের ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি পায়। ইংল্যান্ড, ফ্রান্স-সহ ইউরোপের অন্যান্য দেশে জাতিরাষ্ট্রের উত্থান ঘটে।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

💬 পাঠকদের মতামত

Abdul Halim

পেন্ড্যালা ভারভারা রাও হবে

চারণ কবি কবিতার MCQ প্রশ্ন উত্তর PDF | ক্লাস 11 সেমিস্টার ১ বাংলা (Exclusive Answer)
Narayan Das

Thanks

বিড়াল প্রবন্ধ MCQ ক্লাস 11 | Biral Kobitar MCQ XI 1st Semester
Salma Khatun

Khub vlo laglo

সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায়

Hm....apni thik bole chen..

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি
ANTU MAITY

please upload fresh add free pdf file for this.

The Bangle Sellers MCQ | Eleven 1st Semester WBCHSE
Arijit mondal

দর্শনের লজিক

Class 11 Philosophy Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি দর্শন সাজেশন

Ar question guli koi

পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি | Puimaca Golper MCQ Question Answer Class 11
wbhsnote.in

খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। তখন পেয়ে যাবেন।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
Gopal Roy

আরো লাইন ধরে ধরে প্রশ্ন দেওয়া দরকার যেমন কোন কঠিন কঠিন শব্দের অর্থ সত্য মিথ্যা সঠিক পাঠক্রম মিলাও

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
wbhsnote.in

ধন্যবাদ।

আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Adorini Golper MCQ | HS 3rd Semester
আরও পড়ুন প্রয়োজনে
ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো | Economic impact of World War I (1914) on India (Exclusive Answer) Click here
বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও (Exclusive Answer) Click here
চরমপন্থী রাজনীতিতে বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ ও লালা লাজপত রায়ের ভূমিকা | ক্লাস 12 (Exclusive Answer) Click here
রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন ও উত্তর | ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার Click here

Leave a Comment

WhatsApp প্রিমিয়াম সাজেশন কিনুন মাত্র ₹25 এ